পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে রাজ্য সরকারের তরফে সরকারি ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সহকারী কৃষি দপ্তর প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রুস্তম আলী, ব্লক কৃষি আধিকারিক গোপালচন্দ্র ঘোষ সহ অন্যান্যরা।
জানা যায়, কালিয়াগঞ্জের প্রায় ৬২০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। চেক পেয়ে খুশি কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে তাদের মৌজা ভিত্তিক ১০০০ টাকা থেকে শুরু করে ২৭০০ হাজার টাকা পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
এবিষয়ে আর্থিক অনুদান প্রাপ্ত কৃষক সুব্রত তালুকদার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই চেক প্রদানের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তিনি এই আর্থিক অনুদান পেয়ে খুশি।
এবিষয়ে সহ-কৃষি আধিকারিক গোপালচন্দ্র ঘোষ জানান, গত বছর আগষ্ট মাসে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সারা রাজ্যের সাথে কালিয়াগঞ্জের বিস্তীর্ণী এলাকা জুড়ে। তাতে কৃষকদের ক্ষতির মধ্যে পড়তে হয়। রাজ্য সরকারের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে তাদের মৌজা ভিত্তিক ১০০০ টাকা থেকে শুরু করে ২৭০০ হাজার টাকা পর্যন্ত সাহায্য করা হবে। এরপর একে একে প্রতিটা পঞ্চায়েতে ক্যাম্প করে চেক প্রদান করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bwbsMzrkQJA